Browsing: বিশ্বকাপ ২০২৬

নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মিশর। ম্যাচে গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তারকা ফরোয়ার্ড মোহাম্মাদ সালাহ।
প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে মিসর। মোস্তফা জিকো, সালাহ ও ত্রেজেগে-এর গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফারাওরা। জিকোও ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন।

দুর্দান্ত ফ্রি কিকে বিশ্বকাপে দেশের হয়ে প্রথম গোল করলেন কেভিন পিনা। উল্লাসে ফেটে পড়ল কেপ ভার্দে।  ধাক্কা সামলে ৭ মিনিটের মধ্যে দুই গোল করে ঘুরে দাঁড়াল উরুগুয়ে।  তবে নাটকীয়তার তখনো বাকি। আরেকটি গোল করে, আরেকটি স্মরণীয় পারফরম্যান্সে, আবারো পয়েন্ট আদায় করে নিল বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে।

মিশর জাতীয় দলের কোচ হোসাম হাসান বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ-কে ঘিরে তৈরি হওয়া বিরোধের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, দলের ভেতরে কোনো সমস্যা নেই এবং সবাই পেশাদারভাবেই কাজ করছে।

জার্মানি আবারও প্রমাণ করল কেন তাদের বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল বলা হয়। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর ম্যাচে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ৩০তম মিনিটে অধিনায়ক ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরিকোস্ট। দীর্ঘ সময় পর্যন্ত সেই লিড ধরে রেখে জার্মানিকে চাপে রাখে আফ্রিকার প্রতিনিধিরা। তবে দ্বিতীয়ার্ধে কোচ ইউলিয়ান নাগলসমানের কৌশলগত পরিবর্তন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

 

স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরতে পারেন নেইমার। দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, চোট কাটিয়ে ধীরে ধীরে অনুশীলনে ফিরছেন এই তারকা ফরোয়ার্ড এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে পরবর্তী ম্যাচে তাকে পাওয়া যেতে পারে।

একটি আত্মঘাতী গোল ও অ্যালেক্স ফ্রিম্যানের গোলের সুবাদে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় জয়ে গ্রুপ ‘ডি’ থেকে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে তারা।

সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে কাফের চোটের কারণে খেলতে পারেননি যুক্তরাষ্ট্রের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান পুলিসিক । প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে পাওয়া চোটের কারণে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণভাগের খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হয় স্বাগতিকদের।