চীন দ্রুতগতিতে পরমাণু অস্ত্রের মজুত বাড়াচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান তিনি। ট্রাম্প বলেন, চীন দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করছে। দেশটির অগ্রগতির গতিও অনেক বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে হাজার হাজার পরমাণু অস্ত্র থাকলেও চীনের অস্ত্রভান্ডার দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে তিন নেতা পরমাণু যুদ্ধের ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে আলোচনায় বসার বিষয়ে একমত হন।
বৈঠকে নেতারা বলেন, পরমাণু যুদ্ধে কোনো পক্ষের জয় সম্ভব নয়। তাই এ ধরনের যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়।
এ ছাড়া বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প। একই সঙ্গে তিন দেশের নেতাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো বলেও দাবি করেন তিনি।
চীনের পরমাণু অস্ত্রের মজুত বৃদ্ধি নিয়ে ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
0 মন্তব্য