নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মিশর। ম্যাচে গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তারকা ফরোয়ার্ড মোহাম্মাদ সালাহ।
প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে মিসর। মোস্তফা জিকো, সালাহ ও ত্রেজেগে-এর গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফারাওরা। জিকোও ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন।
ম্যাচের ১৫ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ফিন সারম্যান নিউজিল্যান্ডকে এগিয়ে দেন। সেই লিড নিয়েই বিরতিতে যায় কিউইরা।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মিসর। ৫৮ মিনিটে মোহামেদ হানি-র ক্রস থেকে হেডে সমতা ফেরান জিকো। এরপর ৬৭ মিনিটে জিকোর চমৎকার ব্যাকহিল পাস থেকে গোল করে মিসরকে এগিয়ে দেন সালাহ। এটি ছিল জাতীয় দলের হয়ে তার ৬৮তম গোল এবং এবারের বিশ্বকাপে প্রথম গোল।
৮২ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান ৩-১ করেন ত্রেজেগে। এর মাধ্যমে জয় নিশ্চিত হয় মিসরের।
এই জয়ে গ্রুপ ‘জি’-তে শীর্ষে উঠে এসেছে মিসর। অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো নিউজিল্যান্ড-এর।
ম্যাচ শেষে সালাহ বলেন, “বহু বছর পর আমরা এই অর্জনকে ইতিহাসের অংশ হিসেবে মনে রাখব। দর্শকদের সমর্থনে মনে হয়েছে যেন আমরা মিসরেই খেলছি। এটি দারুণ এক জয়।
0 মন্তব্য