Browsing: বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপের গ্রুপপর্ব এখন জমে উঠেছে। গ্রুপ ‘আই’ থেকে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। ফলে আজকের ম্যাচটি শুধুই আনুষ্ঠানিক নয়; গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের গুরুত্বপূর্ণ লড়াই। বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

গ্রুপ পর্বে তিন ম্যাচে তিনটাতেই শতভাগ জয় আদায় করে বিশ্বকাপের শেয় ৩২’এর টিকিট নিশ্চিত করেছে মেক্সিকো। বুধবার আজটেকা স্টেডিয়ামে তারা গ্রুপ-এ’র শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে।

ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে সেলেসাওরা। সপ্তম মিনিটেই স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাককেনির দুর্বল ব্যাকপাসের সুযোগ নিয়ে ব্রাজিলের গোলের খাতা খোলেন গোলমেশিন ভিনিসিয়ুস জুনিয়র। ২২ মিনিটে ভিনিসিয়ুস আবারও জালের দেখা পেলেও ভিএআর যাচাইয়ের পর মেক্সিকান রেফারি সিজার রামোস ফাউলের কারণে গোলটি বাতিল করেন। 

শেষ বাঁশি বাজতেই যেন আবেগের বিস্ফোরণ। কেউ ছুটে গিয়ে সতীর্থকে জড়িয়ে ধরছেন, কেউ আনন্দে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। আর মাঠের অন্য প্রান্তে দক্ষিণ কোরিয়ার ফুটবলারদের মুখে হতাশার ছাপ।

কারণ, মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে বিশ্বকাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।

একটি করে জয় ও ড্র নিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিতের দ্বারপ্রান্তে ছিল সুইজারল্যান্ড। এবার বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডাকে তাদের মাটিতে ২-১ গোলে হারিয়ে তারা ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২–এ উঠল। শেষ ম্যাচটিতে হারলেও রানারআপ হয়ে কানাডাও নকআউটে উঠেছে।

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি নেইমার। ১০ নম্বর জার্সিধারী অবশেষে বিশ্বকাপে জাতীয় দলের হয়ে মাঠে নামলেন। স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বেঞ্চ ছেড়ে ম্যাথিউস কুনহার বদলি হন। ২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে খেললেন তিনি। তাতে পেলে ও রিভালদোর সঙ্গে শীর্ষে যোগ দিলেন তিনি।