ইরান বর্তমানে এক ধরনের ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি হচ্ছে, যা ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘একদল দাপট দেখানো ব্যক্তি, অত্যাচারী ও জবরদস্তিকারী আমাদের দেশকে ধ্বংস করে দিতে চেয়েছিল।’
তবে নানা প্রতিকূলতার মধ্যেও ইরানের ব্যবসায়ীরা দক্ষতার সঙ্গে বাজার পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, শীতকালে যাতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন না ঘটে এবং লোডশেডিং করতে না হয়, সে লক্ষ্যেই কাজ করছে তাঁর সরকার।
অর্থনৈতিক চাপের মধ্যেও দেশের উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য সচল রাখা এবং শীত মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাকে সরকার গুরুত্ব দিচ্ছে বলে তাঁর বক্তব্যে উঠে আসে।
0 মন্তব্য