Browsing: বিশ্বকাপ ২০২৬

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল ছিল নিরাপত্তার ইস্যু ।  সেসময় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত মেনে নিলেও অবশেষে মুখ খুলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জানিয়েছেন সেই আসরে না খেলার মূল কারণ।

আবারও আর্জেন্টাইন ভক্তদের সামনে শিরোপা উচিয়ে ধরতে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু তা হয়নি। ২০২৬ বিশ্বকাপ শিরোপা জয় করে নিলো স্পেন। স্বভাবতই রানার্সআপ পদক নেয় আর্জেন্টিনা। এর পরপরই আবেগে ভাসলেন আর্জেন্টাইন সুপারস্টার লিও।

লিওনেল মেসির জাদুকরী নৈপুণ্যে শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজের হেডে আসে জয়সূচক গোল, যা নিশ্চিত করে স্পেনের বিপক্ষে ফাইনালের টিকিট।

৬৮ হাজার ২৩৯ দর্শকের উপস্থিতিতে ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন তখন প্রায় হাতের মুঠোয় ছিল থমাস টুখেলের দলের।

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজকে মহারণে মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল আগামী রোববার নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে।

আজ রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপে দেখা হয়েছিল দু’দলের। দীর্ঘ ২৪ বছর পর আবারও বিশ্ব মঞ্চে মুখোমুখি হচ্ছে তারা।

সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে স্পেন

কিশোর তারকা লামিনে ইয়ামালের দুর্দান্ত নৈপুণ্য আর মিকেল ওয়ারজাবালের পেনাল্টি গোলে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন।