ভোক্তাদের জন্য নতুন পণ্য নিয়ে বাজারে এসেছে কাজী গ্লোবাল ফুড প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি বাজারে এনেছে নতুন প্যাকেটজাত পানীয় পানি ‘কাজী পিউর ড্রিংকিং ওয়াটার’।
আজ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে ‘কাজী পিউর ড্রিংকিং ওয়াটার’বাজারজাত কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।
নতুন এ পণ্যের মাধ্যমে বোতলজাত বিশুদ্ধ পানির বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। পণ্যের মান, নিরাপদ পানি সরবরাহ এবং ভোক্তাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে বাজারে এ নতুন ব্র্যান্ড নিয়ে এসেছে কাজী গ্লোবাল ফুড প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কাজী পিউর ড্রিংকিং ওয়াটার বাজারে আসার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় নতুন সংযোজন হলো। সংশ্লিষ্টরা আশা করছেন, মানসম্মত ও নিরাপদ পানীয় পানির চাহিদা পূরণে নতুন এ পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন পণ্যটির বাজার সম্প্রসারণ এবং ভোক্তাদের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে ।
0 মন্তব্য