সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

খেলাধুলা

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

বিস্তারিত পড়ুন

চলতি মৌসুম দিয়ে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। যেখানে যথারীতি হ্যাটট্রিক করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। হ্যান্সি ফ্লিকের দল ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৭-২ গোলে জিতেছে।

২০১৪ বিশ্বকাপ মাঠের পারফরম্যান্স দিয়ে স্মরণীয় করে রেখেছিলেন। দলকে এনে দিয়েছিলেন সেরা সাফল্য। সেই চমৎকার অধ্যায় তৈরির এক যুগ পর কলম্বিয়ার জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন জেমস রদ্রিগেজ।

দুবাইয়ে আবারও এশিয়া কাপ ট্রফি নিয়ে তৈরি হয়েছে নাটকীয় পরিস্থিতি। টানা দ্বিতীয় বছরের মতো পাকিস্তানের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মোহসিন নাকভির কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নেয়নি ভারত।

হারমানপ্রীতের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্তটি তার নিজের। আমরা বিশ্বাস করি, খেলাধুলা বিশ্বকে একত্রিত করে। শুধু ভারতের সঙ্গে নয়, সব দেশের সঙ্গেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তাই সে যা করেছে, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৪-১ ব্যবধানে উড়িয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে সমতায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে দাপুটে ফুটবল খেলে জয় তুলে নেয় হোসে মরিনিয়োর শিষ্যরা।

গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করলেও রিয়াল মাদ্রিদের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি কিলিয়ান এমবাপ্পে। একই অবস্থা বিশ্বকাপেও, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ইতিহাস গড়লেও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়ে ফ্রান্স। তবে ট্রফি না জিতলেও, ব্যালন ডি’অরের জন্য নিজেকে যোগ্য বলে দাবি করেছেন এমবাপ্পে। সম্প্রতি ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি।

ফুটবলের ব্যক্তিগত পুরস্কারগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় ব্যালন ডি’অরকে। প্রতি বছর বিশ্বের সেরা ফুটবলারকে এই পুরস্কার দেওয়া হয়। মাঠের পারফরম্যান্স, ব্যক্তিগত সাফল্য, দলের হয়ে অর্জনসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন করা হয় বিজয়ীকে।

আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় পর্দা উঠবে প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপের। প্রতিযোগিতায় বাংলাদেশের যাত্রা শুরু হবে পরদিন, ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। বুধবার বাংলাদেশের গ্রুপপর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

স্বত্ব © ২০০৯-২০২৬ mtvnews24 | সম্পাদক : আফরিন পপি | প্রকাশক: ইঞ্জি. আমিনা খাতুন | চিফ রিপোর্টার : কাজী আরমান
🕌 নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...
×
লোড হচ্ছে...