সোমবার, ৯ নভেম্বর ২০২৬

ক্রিকেট

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। একই সঙ্গে টেস্টে মোট রানের হিসাবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে গেছেন তিনি।

বিস্তারিত পড়ুন

সিলেট টেস্টে জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের লক্ষ্য। চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই টাইগারদের। ১৭ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই গড়া নিজেদের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে পারবেন শান্তরা?

তাওহীদ হৃদয়ের ইতিহাসগড়া ২৪২ রানের ইনিংসে প্রথম ইনিংসে লিড পেয়েছিল বাংলাদেশ। তবে সিলেট টেস্টের চতুর্থ দিনে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মধ্যাহ্নবিরতি পর্যন্ত ২ উইকেটে ১২৮ রান তুলে ৯৮ রানের লিড নিয়েছে সফরকারীরা।

১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। ৬৪ টেস্টে ২২৯ উইকেট নিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তবে ওয়ানডে, টি-টোয়েন্টি ও আইপিএলে খেলা চালিয়ে যাবেন এই পেসার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে উইকেটের ফাইফারের স্বাদ পেয়েছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর পঞ্চম পাঁচ উইকেট শিকার হলেও দেশের মাটিতে এই প্রথম এমন দারুণ কীর্তি গড়লেন এই তরুণ পেসার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেছেন ২৭৯ ম্যাচ।

ব্যাট হাতে দলের বিপর্যয়ে হাল ধরলেন নাঈম হাসান। খেললেন দারুণ এক লড়াকু অর্ধশতকের ইনিংস। তবে শেষ পর্যন্ত তার বিদায়ের পর থামে বাংলাদেশের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে গুটিয়ে গেছে টাইগাররা। তাতে ক্যারিবীয়দের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৭০ রান। অন্যদিকে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ১০ উইকেট।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট ডি-থ্রি ট্রফির নিলাম। এবারের নিলামে দেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার কোটি পয়েন্টের বেশি পেলেও মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের দাম রয়েছে কোটি পয়েন্টের নিচে। তবে এর পেছনে রয়েছে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁদের ব্যস্ততার বিষয়টি।

আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রি টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখানে গুরুত্ব হারিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

স্বত্ব © ২০০৯-২০২৬ mtvnews24 | সম্পাদক : আফরিন পপি | প্রকাশক: ইঞ্জি. আমিনা খাতুন | চিফ রিপোর্টার : কাজী আরমান
🕌 নামাজের সময় (ঢাকা)
লোড হচ্ছে...
×
লোড হচ্ছে...