Browsing: বিশ্বকাপ ২০২৬

চলতি বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে জার্মান কিংবদন্তি মিরোসাভ ক্লোসার ১৬ গোলই ছিল বিশ্বরেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করে রেখেছিলেন তিনি।
 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের কাছে হারের ধাক্কা সামলে রাউন্ড অব ৩২-র ম্যাচে দারুণ এক জয় পেয়েছে নরওয়ে। আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে তারা পেয়েছে কঠিন এক প্রতিপক্ষ, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ব্রাজিল। নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী রোববার দিবাগত রাত ২টায় কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে নরওয়ে ও ব্রাজিল। যেখানে কাগজে-কলমে ফেভারিট থাকবে ব্রাজিলই।

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে  কঠিন এক লড়াই উপহার দিল মরক্কো। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে শেষ ষোলো
নিশ্চিত করলো আফ্রিকার দলটি।

মরক্কো-নেদারল্যান্ডসের বিশ্বকাপ লড়াই যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে। মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল নাটকীয়তা, উত্তেজনা আর রোমাঞ্চে ভরপুর। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো।  
 

২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের মঞ্চে প্রথমার্ধে পিছিয়ে পড়েও খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অভাবনীয় এক জয় ছিনিয়ে এনেছে ব্রাজিল। বৈশ্বিক টুর্নামেন্টে দীর্ঘ ২৪ বছরের এই খরা কাটিয়ে জাপানের বিপক্ষে নাটকীয় জয়ের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ১৬ বা প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে জার্মানিকে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ম্যাচটি ১-১ সমতায় থাকায় ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের পরীক্ষায় সফল হয় দক্ষিণ আমেরিকার দলটি, আর বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।