চলতি বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে জার্মান কিংবদন্তি মিরোসাভ ক্লোসার ১৬ গোলই ছিল বিশ্বরেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করে রেখেছিলেন তিনি।
এই বিশ্বকাপে ক্লোসার সেই রেকর্ড ভেঙে দেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ১৯ গোল নিয়ে এখন তিনিই সবার ওপরে।
তবে মেসির দিকে ছুটছেন ২৭ বছর বয়সী কিলিয়ান এমবাপে। সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২ ম্যাচে ফ্রান্সের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন এমবাপ্পে।
এতে করে ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি। মেসিকে ছুঁতে আর মাত্র একটি গোল প্রয়োজন এমবাপ্পের।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়টি গোল করেছেন এমবাপ্পের। গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে দুটি করে গোল করেছিলেন এই ফরাসি তারকা। নকআউট পর্বে এক ম্যাচেই করলেন জোড়া গোল।
মেসি অবশ্য এমবাপের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন সামনের ম্যাচে। নকআউটে কেপ ভার্দের বিপক্ষে গোল করলে আরও একটু সামনে এগিয়ে যেতে পারবেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন এই মহাতারকা।
আলোচিত সংবাদ
- বান্দরবানে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা |
- সূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকার |
- তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী |
- আজ বৈঠকে বসছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক |
- গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী |
- মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে |
- ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, সুযোগ পাবে বাংলাদেশও |
- দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে |
- দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা |
- রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল |

0 মন্তব্য