লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে সরকার। একইসঙ্গে লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে ফিরিয়ে আনতে কাজ করছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।
এ ঘটনায় অঞ্চলটিতে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।
সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে লেবাননের নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এ হামলা চালানো হয়। এতে সাতক্ষীরা সদরের শফিকুল ইসলাম এবং সাতক্ষীরার আশাশুনী উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ নিহত হন।
0 মন্তব্য