দেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সবচেয়ে সফল ও সুশৃঙ্খল নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, সামরিক ও অসামরিক বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় জটিল ও চ্যালেঞ্জিং কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব—সাম্প্রতিক নির্বাচন তারই প্রমাণ।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, নির্বাচন আয়োজনের মূল দায়িত্ব তাদের ওপরই ছিল এবং তারা সফলভাবে সেই দায়িত্ব পালন করেছেন। এ জন্য তিনি ডিসিদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, একসময় নির্বাচন নিয়ে দেশে নানা ধরনের সংশয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে না। তবে সেই আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশকে পুনরায় একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয় বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।
বক্তব্যে তিনি আরও বলেন, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী জেলা প্রশাসনকে দ্রুত সহায়তা দেবে। সংশ্লিষ্ট ইউনিটকে অবহিত করা হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া আছে। দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যেকোনো পরিস্থিতিতে সেনাবাহিনী সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানও বক্তব্য দেন। সেনাপ্রধান তার বক্তব্যের শেষে সম্মেলনে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময়কে ইতিবাচক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন এবং সবার মঙ্গল কামনা
0 মন্তব্য