পশ্চিমবঙ্গে দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকার পর এবার প্রধান বিরোধী দলের ভূমিকায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়-এর দল তৃণমূল কংগ্রেস। শনিবার (৯ মে) রাতে বিধানসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়-এর নাম ঘোষণা করেছে তৃণমূল।
দলের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম। এছাড়া ডেপুটি লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়।
এর আগে শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল ও নিশীথ প্রামাণিক-সহ আরও কয়েকজন নেতা। ২০২১ সাল থেকে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করা শুভেন্দু এবার রাজ্যের শাসনভার গ্রহণ করলেন।
গত ৪ মে ঘোষিত নির্বাচনী ফলাফলে ভারতীয় জনতা পার্টি ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পায় ৮০টি আসন, ফলে দলটি আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের মর্যাদা লাভ করে।
এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল ভবানীপুর কেন্দ্র। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন শুভেন্দু
0 মন্তব্য