পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোকে ঘিরে তৎপরতা বাড়িয়েছে আল-কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। একের পর এক হামলা, অবরোধ ও সহিংসতায় দেশটিতে নতুন করে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জেএনআইএম যোদ্ধারা রাজধানী বামাকো থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কেনিয়ারোবা কেন্দ্রীয় কারাগারে হামলা চালিয়েছে। সম্প্রতি নির্মিত এই কারাগারটি ‘আফ্রিকার আলকাট্রাজ’ নামে পরিচিত।
কারাগারটিতে প্রায় আড়াই হাজার বন্দি রয়েছে। এর মধ্যে অন্তত ৭২ জনকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দি’ হিসেবে বিবেচনা করছে মালি সরকার। সেখানে জেএনআইএম সদস্য ছাড়াও তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী সংগঠন আজাওয়াদ লিবারেশন ফ্রন্টের (এফএলএ) সদস্যরাও আটক রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৫ ও ২৬ এপ্রিল জেএনআইএম ও তুয়ারেগ বিদ্রোহীরা যৌথভাবে মালির কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তু ছিল সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকাও। একই সময়ে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কিদালও দখলে নেয় বিদ্রোহীরা।
এসব হামলা মালির সামরিক সরকারের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। এক হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা ও তার পরিবারের সদস্যরা নিহত হন। পরে সামরিক সরকারের প্রধান আসিমি গইতা নিজেই প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
হামলাগুলোতে অন্তত আরও ২৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এরপর দেশজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে সরকার। সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তা, রাজনৈতিক বিরোধী, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের গ্রেপ্তার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগসাজশের অভিযোগ আনা হয়েছে।
এএফপির তথ্যমতে, বিরোধী নেতা মাউন্টাগা তাল, ইউসুফ দাবা দিয়াওয়ারা ও মুসা জিরেকে অপহরণের অভিযোগ উঠেছে। নিরাপত্তা সূত্র বলছে, তাদের সঙ্গে নির্বাসিত বিরোধী নেতাদের যোগাযোগ ছিল।
অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা ও অপহরণের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
এদিকে জেএনআইএম রাজধানী বামাকো অবরোধের ঘোষণাও দিয়েছে। শুক্রবার থেকে শহরের আশপাশে চেকপোস্ট বসিয়ে যান চলাচলে বাধা দিচ্ছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে খাদ্যবাহী ট্রাক আটকে দেওয়ার ভিডিওও ছড়িয়ে পড়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মালিতে বড় ধরনের মানবিক সংকট দেখা দিতে পারে। খাদ্য সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে খাদ্যসংকটের শঙ্কা তৈরি হয়েছে।
আলোচিত সংবাদ
- সিএনজিচালিত যানবাহনে ভাড়া বেশি নিলে ব্যবস্থা : সড়ক পরিবহনমন্ত্রী |
- আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা |
- বিশ্বকাপে পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন গুইমারেস |
- ইতালির স্বপ্নে লিবিয়ায় নিখোঁজ সাইদুল, ৩৯ লাখ টাকা হারিয়ে দিশেহারা পরিবার |
- চুয়েটে দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি |
- রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী |
- এবার জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল লঞ্চভাড়া |
- অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে |
- হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান |
- চলতি বছরের হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী |

0 মন্তব্য