Browsing: যবিপ্রবি

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সপ্তাহব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী দিনে ক্যাম্পাসের ডা. এম. আর. খান মেডিকেল সেন্টারে আয়োজিত ফ্রী ক্যাম্পে শতাধিক পক্ষাঘাতগ্রস্ত (Paralyzed) রোগীকে বিনামূল্যে বিশ্বমানের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।

আন্তর্জাতিক অণুজীব দিবস (International Microorganisms Day—IμD) ২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত মাসব্যাপী উদযাপনের দ্বিতীয় দিনে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (Antibiotic Resistance) বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম ও শিক্ষার্থীদের নিয়ে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

বহুত্ববাদ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় তরুণদের ভূমিকা সুদৃঢ় করার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে 'ভিশন, কমিটমেন্ট অ্যান্ড অ্যাকশন (VCAW)' শীর্ষক দিনব্যাপী কর্মশালা।

টানা ১০ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের শিক্ষার্থী আদিবা সাহার।

 প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্টের পাশাপাশি একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়, যা অর্জনের আনন্দের সাথে সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারকে যুক্ত করে।