বহুত্ববাদ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় তরুণদের ভূমিকা সুদৃঢ় করার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে 'ভিশন, কমিটমেন্ট অ্যান্ড অ্যাকশন (VCAW)' শীর্ষক দিনব্যাপী কর্মশালা।
'বিল্ডিং ইয়ুথ লিডারশিপ অন প্লুরালিজম অ্যান্ড সোশ্যাল হারমোনি (এমপাওয়ারিং ইয়ুথ ফর সিটিজেনশিপ)' উদ্যোগের আওতায় কর্মশালাটির আয়োজন করে দ্য হাংগার প্রজেক্ট বাংলাদেশ ও ইয়ুথ এন্ডিং হাংগার বাংলাদেশের সহায়তায় গঠিত 'ইয়ুথ এন্ডিং হাংগার—যবিপ্রবি ইউনিট'।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে পারস্পরিক সহাবস্থান, বহুত্ববাদ, সামাজিক বৈচিত্র্য রক্ষা, মানবাাধিকার, ব্যক্তিত্বের মর্যাদা, নিরাপত্তা এবং নাগরিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও ইন্টারেক্টিভ গ্রুপ অ্যাক্টিভিটি অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী তরুণরা তাদের অভিজ্ঞতায় জানান, দেশের একজন সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা। ব্যক্ত করা সেই সংকল্পকে বাস্তব কর্মক্ষেত্রে রূপ দেওয়ার শপথের মাধ্যমেই শেষ হয় কর্মশালার মূল কার্যক্রম।
0 মন্তব্য