Browsing: ইসরায়েল

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরাইল। লেবাননের টায়ার শহরের দক্ষিণে অবস্থিত আল-কানতারা এবং আল-মানসুরি শহরেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, এ ধরনের সিদ্ধান্ত চলমান শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তার পথে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে নতুন একটি পরিকল্পনা ঘোষণা করলেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ রোববার (২ আগস্ট) ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আগামী ৪ থেকে ৬ আগস্ট ইতালির রাজধানী রোমে ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হবে বলে সোমবার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দক্ষিণ লেবাননের দুটি ‘পাইলট জোন’ থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের প্রস্তুতির মধ্যেই এই বৈঠক হতে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে বহুজাতিক আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীকে গাজায় প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে ইসরায়েল। রোববার এক ইসরায়েলি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর একদিন পরই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরে যাচ্ছেন।

ইরান বিশ্বকাপের ফাইনালে স্পেনের জয়ের জন্য দেশটিকে অভিনন্দন জানিয়েছে। তাদের দাবি, এই জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা করা বিশ্বের বহু মানুষের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, স্পেনের সরকার গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধের নিন্দা জানানো এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করায় স্পেন বিশ্বজুড়ে অনেক মানুষের সমর্থন পেয়েছে।