Browsing: ইলিশ

ভারত থেকে ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্য অধিদপ্তর। ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।

 ইলিশ আহরণ নিষিদ্ধকালে দেশব্যাপী ইলিশ পরিবহন ও মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধকালে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেবে।

ভারত থেকে বাংলাদেশে সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরা মাছ যায়। তবে এ বছর ইলিশ পাঠানোর বিষয়টি ব্যতিক্রমী। এসব ইলিশের বড় একটি অংশ গুজরাট থেকে সংগ্রহ করা হচ্ছে। সেখানকার ভরুচ বন্দর দিয়ে মাছের চালান বাংলাদেশে পাঠানো হচ্ছে। কিছু মাছ আবার হাওড়ার পাইকারি বাজার হয়ে বাংলাদেশে যাচ্ছে।

অধিক পরিমাণ ইলিশ আহরণের পর দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ইলিশ এখন বিদেশে রপ্তানির প্রস্তুতি নিচ্ছেন উপকূলের মৎস্য ব্যবসায়ীরা।

৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশের দাম ১০০০ থেকে ১৩০০ টাকা। এক কেজি ওজনের ইলিশ ২০০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দু কেজি বা তার থেকে একটু বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০০ থেকে ৭০০০ টাকায়। 

চক্রটি বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছসহ নানা পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা গ্রহণ করে তা আত্মসাৎ করত।