Browsing: ইলিশ

অধিক পরিমাণ ইলিশ আহরণের পর দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ইলিশ এখন বিদেশে রপ্তানির প্রস্তুতি নিচ্ছেন উপকূলের মৎস্য ব্যবসায়ীরা।

৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশের দাম ১০০০ থেকে ১৩০০ টাকা। এক কেজি ওজনের ইলিশ ২০০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দু কেজি বা তার থেকে একটু বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০০ থেকে ৭০০০ টাকায়। 

চক্রটি বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছসহ নানা পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা গ্রহণ করে তা আত্মসাৎ করত।

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের আমদানি বাড়তে শুরু করায় বাজারে কমেছে দাম। কয়েক দিন আগেও যে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৩ হাজার ২০০ টাকায়, বর্তমানে তা বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। ভরা মৌসুমে নদীতে ইলিশের সরবরাহ আরও বাড়লে দামও কমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাটসংলগ্ন ইলিশের আড়ত ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ আড়তে পদ্মা-মেঘনা থেকে আহরণ করা ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জেলেরা সরাসরি এনে বরফ ছাড়াই বিক্রি করেন।

মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা, কালাবাদর ও বুড়াগৌড়াঙ্গ নদীসহ ভোলার বিভিন্ন নদীতে মাছ ধরতে গিয়ে আগের তুলনায় বেশি ইলিশ পাওয়ায় ব্যস্ততা বাড়ছে তাদের। বর্তমান সময়ে জালে ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ ধরা পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।

প্রতি বছর বর্ষা মৌসুমে জেলার নদী ও সাগরে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়লেও এ বছরের চিত্র অনেকটাই ভিন্ন। মৌসুম শুরু হলেও আশানুরূপ ইলিশের দেখা না পাওয়ায় হতাশায় দিন কাটছে উপকূলীয় জেলা বরগুনার কয়েক হাজার জেলের।