Browsing: দক্ষিণ কোরিয়া

বুধবার কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের সাগর অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সিউল ও ওয়াশিংটনের বড় ধরনের যৌথ সামরিক মহড়ার কয়েক দিন আগে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং। দীর্ঘদিন ধরেই এই মহড়ার বিরোধিতা করে আসছে উত্তর কোরিয়া।

 বাংলাদেশের তৈরি পোশাক খাত দেশের মোট রপ্তানির প্রায় ৮৪ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশের প্রতিনিধিত্ব করছে। তবে এ খাত এখনো মূলত প্রাকৃতিক তন্তুনির্ভর এবং গড় মূল্য সংযোজনের হার প্রায় ৩০ শতাংশ।

লেনদেনের শুরুতে জাপানের নিক্কেই-২২৫ সূচক ৪ দশমিক ১ শতাংশ কমে ৬২ হাজার ২৪৮ দশমিক ৭৮ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৭ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়ায় ৬ হাজার ২২১ দশমিক ৮১ পয়েন্টে।

শেষ বাঁশি বাজতেই যেন আবেগের বিস্ফোরণ। কেউ ছুটে গিয়ে সতীর্থকে জড়িয়ে ধরছেন, কেউ আনন্দে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। আর মাঠের অন্য প্রান্তে দক্ষিণ কোরিয়ার ফুটবলারদের মুখে হতাশার ছাপ।

কারণ, মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে বিশ্বকাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা কৌশলে যুক্ত হলো এক ভয়ানক ও নজিরবিহীন অধ্যায়।
দেশটির নতুন সাংবিধানিক সংশোধনী অনুযায়ী, সর্বোচ্চ নেতা কিম জং উনকে যদি হত্যা করা হয় কিংবা দেশটির সামরিক কমান্ড ব্যবস্থা ভেঙে পড়ে, তবে কোনো নির্দেশ ছাড়াই শত্রুপক্ষের ওপর স্বয়ংক্রিয়ভাবে আছড়ে পড়বে পারমাণবিক ক্ষেপণাস্ত্র।
​ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্যটি উঠে এসেছে।