Browsing: চুনারুঘাট

হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের ঘুষ নিয়ে মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সোহাগ মিয়া (২০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া চিমটিবিল এলাকার শফিক মিয়ার (সফিকুল ইসলাম) ছেলে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দিমাগুরণ্ডা গ্রামে দোকানের মালিকানা নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিকসহ তিন নারী আহত হয়েছেন।