আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোট সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত সিদ্ধান্ত জানায়।
ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি কার্যকর থাকবে। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওই দিন সরকারি অফিস খোলা থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
সরকারি ছুটির এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতেও পরিবর্তন আসতে পারে—এমন আলোচনা শুরু হয়। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্কুল, কলেজ ও মাদরাসার নির্ধারিত ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি একসঙ্গে হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছে।
স্কুল-কলেজে টানা ১৬ দিনের ছু প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে ২৪ মে এবং চলবে ৪ জুন পর্যন্ত। মাঝের দিনগুলোর সঙ্গে আগে ও পরের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীরা মোট ১৬ দিনের বিরতি উপভোগ করতে পারবে।
কলেজ পর্যায়েও একই ধরনের ছুটির সূচি থাকছে। ঈদের মূল ছুটি তুলনামূলক কম হলেও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে শিক্ষার্থীদের জন্য টানা ১৬ দিনের অবকাশ তৈরি হচ্ছে।
মাদরাসায় মিলছে ২১ দিনের অবকাশ
মাদরাসাগুলোতে গ্রীষ্মকালীন ছুটি ও ঈদের ছুটি একত্রে শুরু হবে ২৪ মে থেকে। ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এর সঙ্গে আগের শুক্র ও শনিবার যোগ হওয়ায় মাদরাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের দীর্ঘ ছুটির সুযোগ পাবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে দীর্ঘ এই ছুটিকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন। তবে ভ্রমণ ও ঈদযাত্রাকে কেন্দ্র করে বাড়তি চাপ সামলাতে আগাম প্রস্তুতির পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
0 Comments