Browsing: স্কুল-কলেজে

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী সরকারি ছুটি ১৮ (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ৫ দিন। এর আগে ও পরে সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি রয়েছে। দুর্গাপূজায় ৯ দিন ছুটি থাকছে স্কুল। এদিকে এই ছুটির সঙ্গে যুক্ত হবে ২৫ অক্টোবর (রবিবার) লক্ষ্মীপূজার ছুটি। তাই মোট ১০ দিনের ছুটি (১৬ থেকে ২৫ অক্টোবর) পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হবে। এবারও শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে নির্বাচন করতে পারবে। যদিও আগামী বছর থেকে স্কুলে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, কলেজে ভর্তির ক্ষেত্রে আগের মতোই এসএসসি ও সমমান পরীক্ষার জিপিএকে ভিত্তি ধরা হবে। আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। ফলে শিক্ষার্থী-অভিভাবকরাও একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া নিয়েও চিন্তায় আছেন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোট সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত সিদ্ধান্ত জানায়।
ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি কার্যকর থাকবে। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওই দিন সরকারি অফিস খোলা থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।