Browsing: চীন

বাংলাদেশের ওষুধশিল্প শক্তিশালী অবস্থানে রয়েছে এবং দেশের ওষুধ প্রায় ১৬০টি দেশে রফতানি হচ্ছে। বাংলাদেশের ওষুধের জন্য চীনের বাজারে প্রবেশের সুযোগ সহজ করার পাশাপাশি এপিআই উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও স্মার্ট স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ আগ্রহী।

ইনপুট প্রম্পট এবং আউটপুট। ইনপুট ও আউটপুট ডেটার পরিমাণ মাপা হয় টোকেনের মাধ্যমে। বাইটড্যান্স, আলিবাবা এবং টেনসেন্ট এখন কর্মীদের এআইভিত্তিক কাজে উৎসাহিত করতে প্রতিদিন লাখ লাখ টোকেন বরাদ্দ দিচ্ছে। কর্মীরা একে বলছেন ডিজিটাল ভাতা।

বাংলাদেশে বর্তমানে মাথাপিছু সিরামিক পণ্যের ব্যবহার প্রায় এক বর্গমিটার, যেখানে চীনে সর্বোচ্চ ব্যবহার ছিল ৬ দশমিক ৯ বর্গমিটার। এ ব্যবধান বাংলাদেশের বাজারে বড় ধরনের প্রবৃদ্ধির সুযোগ তৈরি করেছে। তিনি মূল্যনির্ভর প্রতিযোগিতার পরিবর্তে পণ্যের মান, নকশা ও ব্র্যান্ডিংয়ের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহযোগিতা জোট ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন ওয়াইকো-এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

লেনদেনের শুরুতে জাপানের নিক্কেই-২২৫ সূচক ৪ দশমিক ১ শতাংশ কমে ৬২ হাজার ২৪৮ দশমিক ৭৮ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৭ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়ায় ৬ হাজার ২২১ দশমিক ৮১ পয়েন্টে।

রোববার সকালে দক্ষিণ চীন সাগরে ডুবে যাওয়া একটি ভিয়েতনামি জাহাজের ২৩ জন নিখোঁজ নাবিকের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। জাহাজটিতে মোট ৬২ জন ক্রু সদস্য ছিলেন বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।