Browsing: ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের কয়েকজন উপদেষ্টা।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ, ইরানের সামরিক সক্ষমতা ও জ্বালানির দাম নিয়েও বক্তব্য দিয়েছেন তিনি।

শুক্রবার আবারও নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ সিদ্ধান্তকে লজ্জাজনক ও বিব্রতকর বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, এ সিদ্ধান্তের কারণে নরওয়ের গায়ে মুছে না যাওয়ার মতো দাগ লেগেছে। নোবেল কমিটি নরওয়েতে অবস্থিত।

মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবির মতো বড় আটটি আউটসোর্সিং ও প্রযুক্তি কোম্পানির গ্রিন কার্ড আবেদনের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন।

ইরানের সাত দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খোলার প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের হামলার পরিকল্পনার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।