Author: আব্দুল্লাহ আল মাহমুদ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে। আগামী এক বছরের মধ্যে দেশের ৫০ লাখ মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

শনিবার দুপুরে চাঁদপুরের জনসভায় পৌঁছানোর পথে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন। এরপর জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে আরেকটি পথসভায় বক্তব্য রাখবেন তিনি।

বিস্তারিত পড়ুন

মহাসড়কের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। দাউদকান্দি থেকে গৌরীপুর পর্যন্ত একাধিক স্থানে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মবিষয়ক সম্পাদক কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ স্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান। পরে চান্দিনা, নিমসার ও আলেখারচর এলাকায়ও একই ধরনের কর্মসূচি দেখা যায়।

বিস্তারিত পড়ুন

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আবেগঘন এক বার্তায় লেখেন, মানুষের পাশে দাঁড়ানোর ডাক এলেই কারিনা নির্দ্বিধায় পাশে দাঁড়াতেন।
তিনি জানান, কারিনার সঙ্গে কাজের অভিজ্ঞতা, তাঁর উপস্থিতির রসবোধ এবং সহজ আচরণ তাঁকে আলাদা করে তুলেছিল। ফারুকী আরও স্মরণ করেন, প্রথমবার তাঁদের বাসায় এসে কারিনা নিজের ভক্ত হওয়ার কথা বলেছিলেন এবং তাঁদের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন।

বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জের প্রবীণ বিএনপি নেতা, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা (৮৩) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে তার মৃত্যু হয় বলে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নিশ্চিত করেছেন।

বিস্তারিত পড়ুন

প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। চোট কাটিয়ে দলে ফিরেছেন বাবর আজম। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি।

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বেইজিং বৈঠককে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত হিসেবে দেখা হলেও বাস্তবে বড় কোনো অর্থনৈতিক চুক্তি বা বাণিজ্যিক অগ্রগতি সামনে আসেনি। সফরজুড়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, কৌশলগত বার্তা এবং প্রতীকী কূটনীতি ছিল স্পষ্ট; তবে মূল ফোকাস ছিল চলমান বাণিজ্য যুদ্ধকে আরো না বাড়িয়ে একটি নাজুক সমঝোতা ধরে রাখা।

বিস্তারিত পড়ুন