জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সা চিং প্রু জেরী। এতে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক নাজনীন সুলতানা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের মেজর পারভেজ রহমান (জিএসও-২), জেলা আনসার ও ভিডিপি কমান্ডার অরুণ রতন পাল, বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুপ্রকাশ চাকমা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে।
এ ছাড়া সভায় বান্দরবানের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, বিভিন্ন এনজিওর প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল আলম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সা চিং প্রু জেরী বলেন, ৭ নভেম্বর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সিপাহি বিপ্লবের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতিও শ্রদ্ধা জানান।
তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পরে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
0 মন্তব্য