Author: আব্দুল্লাহ আল মাহমুদ

 চলতি জুন মাস থেকেই বিদ্যুতের নতুন মূল্য কার্যকর হতে পারে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আগামী ৩ অথবা ৪ জুন বিদ্যুতের নতুন দাম ঘোষণা করতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এবার বিদ্যুতের খুচরা মূল্য সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ওয়াসায় নতুন ব্যবস্থাপনা পরিচালককে শুভেচ্ছা জানাতে একটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে সোমবার (১ জুন) উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি ছুটি শেষে প্রথম কর্মদিবসে ওয়াসার নতুন ভবনে এ ঘটনাকে ঘিরে হট্টগোলের সৃষ্টি হয়।

বিস্তারিত পড়ুন

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতা ও পক্ষাঘাতজনিত সমস্যায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। গত ২৮ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সরকার বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও দ্রুত মূল্য হ্রাস করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

বিস্তারিত পড়ুন

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তাদের মায়েদের সঙ্গে কথা বলে কোনো অপরাধ বা গাফিলতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ঈদের ছুটি শেষে সোমবার (১ জুন) সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

বিস্তারিত পড়ুন

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের অনৈতিক বাধা মোকাবিলায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ রাখার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী।

বিস্তারিত পড়ুন