প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। চোট কাটিয়ে দলে ফিরেছেন বাবর আজম। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি।
প্রথম টেস্ট শুরুর ঠিক আগের দিন বাম হাঁটুতে চোট পান বাবর আজম। ফলে তিনি প্রথম টেস্টে খেলতে পারেননি। তার জায়গায় সুযোগ পাওয়া ইমাম-উল-হক ভালো পারফর্ম করতে না পারায় দ্বিতীয় টেস্টে আবার দলে ফিরেছেন বাবর আজম।
এদিকে নোমান আলি প্রথম টেস্টে তেমন প্রভাব ফেলতে পারেননি। তাই তাকে দ্বিতীয় টেস্টে বাইরে রাখা হয়েছে এবং তার জায়গায় ফিরেছেন সাজিদ খান।
পেস আক্রমণেও পরিবর্তন এসেছে। দুই ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পরও শাহিন শাহ আফ্রিদিকে দলে রাখা হয়নি। তার জায়গায় সুযোগ পেয়েছেন খুররম শাহজাদ।
পাকিস্তানের একাদশ: আজান ওয়াইস
শান মাসুদ (অধিনায়ক)
বাবর আজম
আবদুল্লাহ ফজল
সৌদ শাকিল
মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার)
সালমান আগা
খুররম শাহজাদ
সাজিদ খান
হাসান আলি ও মুহাম্মদ আব্বাস।
0 মন্তব্য