চাঁদপুরে একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লা অংশে দলের নেতাকর্মী ও সমর্থকদের অভ্যর্থনা পান। শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে তিনি দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করে কুমিল্লা এলাকায় প্রবেশ করেন।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। দাউদকান্দি থেকে গৌরীপুর পর্যন্ত একাধিক স্থানে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মবিষয়ক সম্পাদক কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ স্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান। পরে চান্দিনা, নিমসার ও আলেখারচর এলাকায়ও একই ধরনের কর্মসূচি দেখা যায়।
দলীয় সূত্র জানায়, তারেক রহমান চাঁদপুরের লক্ষ্মীপুর মাঠে একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা তাকে একনজর দেখার জন্য মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিলেন।
কর্মসূচিকে কেন্দ্র করে মহাসড়কের বিভিন্ন অংশে ব্যাপক জনসমাগম দেখা যায় বলে স্থানীয় সূত্রগুলো জানায়।
0 মন্তব্য