Author: আব্দুল্লাহ আল মাহমুদ

শেষ পর্যন্ত সব শঙ্কা পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ঘোষিত ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। 
তবে চোটের কারণে বড় ধাক্কা খেয়েছেন ব্রাজিলের উদীয়মান ফরোয়ার্ড এস্তেভাও, যিনি দলে জায়গা পাননি।

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ফিফার কাছে জমা দেওয়া ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম থাকলেও এস্তেভাওকে রাখা হয়নি। গত ১৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে ডান উরুর পেশিতে চোট পান এই চেলসি ফরোয়ার্ড।

বিস্তারিত পড়ুন

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন। নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরা জেলায়। শফিকুল সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফছার আলী ও আলেয়া খাতুন দম্পতির ছেলে। নাহিদ আশাশুনি উপজেলার কাটাকাটি গ্রামের আব্দুল কাদের ও নুরুন নাহার দম্পতির সন্তান।

বিস্তারিত পড়ুন

মতার নিরাপত্তায় কোনো আপস নয়
নবান্ন সূত্রে জানা গেছে, বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। কলকাতা পুলিশকে দেওয়া ওই নির্দেশনায় বলা হয়েছে: সাবেক মুখ্যমন্ত্রীর বাসভবন (কালীঘাট) এবং যাতায়াতের পথে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে হবে।
যেকোনো জনসভা বা রাজনৈতিক কর্মসূচির সময় পর্যাপ্ত পুলিশ মোতায়েন নিশ্চিত করতে হবে।
নিরাপত্তা বলয়ে সামান্যতম গাফিলতিও বরদাশত করা হবে না।

বিস্তারিত পড়ুন

মাঠের জাদুকরী পারফরম্যান্সে ফুটবল বিশ্বকে আগেই মুগ্ধ করেছেন। তবে এবার মাঠের বাইরের এক মানবিক আচরণে নতুন করে আলোচনায় বার্সেলোনার স্প্যানিশ বিস্ময়বালক লামিনে ইয়ামাল। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লা লিগা শিরোপা জয়ের পর উৎসবের মুহূর্তে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন এই তরুণ তারকা।

এল ক্লাসিকো জয়ে শিরোপা নিশ্চিত
গত রোববার (১০ মে) স্পোটিফাই ক্যাম্প ন্যু-তে অনুষ্ঠিত মৌসুমের গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে পরাজিত করে বার্সেলোনা। মার্কাস র‍্যাশফোর্ড এবং ফেরান তোরেসের গোলে জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করে হান্সি ফ্লিকের শিষ্যরা। এই জয়ের ফলে ৩ ম্যাচ হাতে রেখেই নিজেদের ইতিহাসের ২৯তম লা লিগা শিরোপা ঘরে তুলল কাতালান ক্লাবটি।

বিস্তারিত পড়ুন

বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে অসাধু সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এদের কারণেই দেশের বাজারব্যবস্থা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে এবং জনজীবনে অস্থিরতা তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত পড়ুন

মানুষ সামাজিক প্রাণী এই কথাটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা, প্রযুক্তিনির্ভর যোগাযোগ ও যান্ত্রিক জীবনযাপনের কারণে মানুষে মানুষে সরাসরি সংযোগ দিন দিন কমে যাচ্ছে। কথোপকথন সীমাবদ্ধ হয়ে পড়ছে পর্দার ভেতর, অথচ বিজ্ঞান বলছে মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার জন্য ‘স্পর্শ’ মানুষের মৌলিক প্রয়োজনগুলোর একটি।

কান্নার মুহূর্তে কেউ কাঁধে হাত রাখলে কিংবা প্রিয়জনের আলিঙ্গনে যে স্বস্তি অনুভূত হয়, সেটি কেবল আবেগের বিষয় নয়; এর পেছনে রয়েছে শক্তিশালী জৈবিক প্রক্রিয়া। গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন মানবিক স্পর্শ থেকে বঞ্চিত থাকলে মানুষের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়, বাড়ে বিষণ্নতা ও হৃদ্‌রোগের ঝুঁকি। মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানের গবেষণাগুলো স্পর্শের এই বহুমাত্রিক গুরুত্বকে আরও স্পষ্টভাবে সামনে আনছে।

বিস্তারিত পড়ুন