Author: আব্দুল্লাহ আল মাহমুদ

বগুড়া সিটি করপোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এম আর ইসলাম স্বাধীন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি।

এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন এম আর ইসলাম স্বাধীন। এর মাধ্যমে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরে একটি ইসলামিক কেন্দ্র ও ইসলামিক স্কুলে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ইসলামিক সেন্টার অব সান ডিয়েগো-এ চালানো ওই হামলায় সন্দেহভাজন দুই বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। তারা আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিস্তারিত পড়ুন

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ।  এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’। 

বিস্তারিত পড়ুন

জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় গিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) তাদের রাজনৈতিক অবস্থান ও আদর্শ থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, এনসিপি এখন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের মানচিত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে।

বিস্তারিত পড়ুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি ছোড়ার ঘটনায় তাৎক্ষণিক ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বিজিবির পাল্টা জবাব ও পেশাদার পদক্ষেপের ফলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে বাহিনীটি।

বিস্তারিত পড়ুন

জধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিস্তারিত পড়ুন