বছরের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার আয়োজন নিয়ে ফিরছে দারাজ বাংলাদেশ। আগামী ১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে ‘১১.১১–দ্য বিগেস্ট সেল অব দ্য ইয়ার’ ক্যাম্পেইন। ২১ নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। এতে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, বিশেষ ব্র্যান্ড অফার, পেমেন্টে বাড়তি সাশ্রয়, ফ্রি ডেলিভারি এবং আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে।
ক্রেতাদের জন্য এবারের ক্যাম্পেইনে ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে ৭৫ শতাংশ এবং ক্লিয়ারেন্স সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। মেগা ডিলে থাকছে বিশেষ মূল্যে পণ্য কেনার সুযোগ। এ ছাড়া নির্ধারিত পেমেন্ট পদ্ধতিতে প্রি-পেমেন্টে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়, সাইটজুড়ে ডেলিভারি চার্জে ছাড় এবং নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা পাওয়া যাবে।
ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে ছয় থেকে সাত ঘণ্টার জন্য অনুষ্ঠিত হবে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। এ সময়ে বিভিন্ন শীর্ষস্থানীয় ব্র্যান্ডের পণ্যে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা।
থাকছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ
এবারের আয়োজনে ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ওয়ালটনের ৬ কেজি টপ লোডিং ওয়াশিং মেশিন, বেগাসো হাইল্যান্ডের ২৪ ইঞ্চি বেবি বাইসাইকেল এবং হায়ার জেনগ্লো ৩০ লিটারের ওয়াটার হিটার জেতার সুযোগ থাকছে।
এ ছাড়া ১১.১১ জ্যাকপটে প্রথম পুরস্কার হিসেবে থাকছে মাস্টারকার্ডের সৌজন্যে আইফোন ১৮ প্রো ম্যাক্স (২৫৬ জিবি)। পাশাপাশি ওয়ালটনের ১৫৭ লিটারের রেফ্রিজারেটর এবং মিনিস্টারের ৩২ ইঞ্চি এইচডি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভিও থাকছে পুরস্কারের তালিকায়।
মূল ক্যাম্পেইন শুরুর আগে ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত দারাজ বাংলাদেশের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হবে ‘স্পিন দ্য হুইল’ আয়োজন। এতে অংশ নিয়েও পুরস্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। পুরো ক্যাম্পেইনজুড়ে বিভিন্ন সময়ে পাওয়া যাবে সারপ্রাইজ ফ্ল্যাশ ভাউচার।
দারাজ চয়েসের ক্রেতাদের জন্যও থাকছে বাড়তি সুবিধা। তিনটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে একটি পণ্য উপহারসহ ফ্রি ডেলিভারি পাওয়া যাবে।
পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ছাড় ও ক্যাশব্যাক
কেনাকাটায় বাড়তি সাশ্রয় নিশ্চিত করতে ১৮টির বেশি ব্যাংক, কার্ড স্কিম ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারীর সঙ্গে অংশীদারত্ব করেছে দারাজ। অংশীদারদের মধ্যে রয়েছে বিকাশ, নগদ, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মাস্টারকার্ড ও ইউনিয়নপে ইন্টারন্যাশনাল।
এসব প্রতিষ্ঠানের নির্ধারিত পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় ও ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ইবিএল জিপ ও এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে কেনাকাটায় থাকছে বিশেষ ক্যাশব্যাক। যোগ্য গ্রাহকরা প্রযোজ্য শর্ত অনুযায়ী সর্বোচ্চ ছয় মাসের জন্য শূন্য শতাংশ সুদে কিস্তিতে কেনাকাটার সুযোগও পাবেন।
মাস্টারকার্ড কার্ডধারীদের জন্য থাকছে আইফোন ১৮ প্রো ম্যাক্স (২৫৬ জিবি) জেতার বিশেষ সুযোগ। নভেম্বর মাসজুড়ে দারাজে সেভ করা মাস্টারকার্ড ব্যবহার করে যিনি সবচেয়ে বেশি অর্ডার করবেন, তাঁকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
অংশ নিচ্ছে দেশি-বিদেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ড
এবারের ক্যাম্পেইনে যুক্ত হয়েছে বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ড। এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে হিমালয়া, রেকিট বেনকিজার, ইউনিলিভার, এসিআই, ম্যারিকো ও হায়ার।
গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে গোদরেজ, ফ্রেশ হাইজিন, ভিশন, বাটা, লোটো, রিয়েলমি, জেইন অ্যান্ড মাইজা এবং নেসলে। অন্যদিকে, সিলভার স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে মোশন ভিউ, নিওকেয়ার, ডাবর, সেসা, মিনিস্টার, টিপি-লিংক ও এসার।
এসব অংশীদারত্বের ফলে ইলেকট্রনিকস, ফ্যাশন, এফএমসিজি, হেলথ অ্যান্ড বিউটি, হোম অ্যাপ্লায়েন্স ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা।
ক্যাম্পেইন প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, ‘১১.১১ আমাদের জন্য বছরের অন্যতম বড় আয়োজন। অনেক ক্রেতাই এই সময়কে প্রয়োজনীয় কেনাকাটার জন্য বেছে নেন। তাই তাঁরা যেন পছন্দের পণ্য ভালো দামে কিনতে পারেন এবং কেনাকাটার অভিজ্ঞতা সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়, সে চেষ্টা থাকে আমাদের। এবার বিভিন্ন ব্র্যান্ড ও পেমেন্ট পার্টনারের সঙ্গে মিলে আরও বেশি অফার, সাশ্রয়ের সুযোগ ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।’
গ্রাহকরা দারাজের ১১.১১ ক্যাম্পেইন পেজে ভিজিট করে অথবা দারাজ অ্যাপের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইনের সর্বশেষ তথ্য ও ঘোষণা জানতে দারাজ বাংলাদেশের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলো অনুসরণ করতে পারবেন।
0 মন্তব্য