ডিএমপির রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৭৬ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১২০ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
চিটাগং রোডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে আজ দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত যাত্রাবাড়ী থানার প্রধান ফটকসহ রাজধানীর ৭ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর মধ্যে যাত্রাবাড়ী চৌরাস্তায় এলাকায় বিস্ফোরণে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। কে বা কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।





