Browsing: পটুয়াখালী

 নিষেধাজ্ঞার সময় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ ধরার পাশাপাশি ক্রয়-বিক্রয়ও চলে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নদীর পাড়ে জেলেদের কাছ থেকে কম দামে ইলিশ কেনার জন্য ক্রেতাদের ভিড় থাকে। এতে নিষেধাজ্ঞার উদ্দেশ্য ব্যাহত হয়।

লাখ টাকায় নিজের ১৮ মাস বয়সী সন্তানকে বিক্রি করে নতুন মডেলের আইফোন কেনার অভিযোগে পটুয়াখালীর দশমিনায় শিশুটির বাবা মারুফ মুন্সিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে দত্তক নেওয়া ইমরান হোসেনকেও আটক করা হয়েছে।

অভিযানকালে নদী ও খালের বিভিন্ন পয়েন্ট থেকে বিপুল পরিমাণ ক্ষতিকারক চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল নোট চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার জাল নোট ও গাঁজাসহ তাকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

জেলায় কোরবানির পশুর কোনো সংকট নেই। স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই জেলার চাহিদা পূরণ করা সম্ভব। আমরা খামারিদের প্রশিক্ষণ ও সার্বিক সহযোগিতা দিয়ে আসছি। আশা করছি, খামারিরা ন্যায্য মূল্য পাবেন এবং ক্রেতারাও স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পশু কিনতে পারবেন।