কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কেন্দ্র করে ব্যবসায়িক কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট ওরাকল গত এক বছরে বিশ্বজুড়ে প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সফটওয়্যার ও ক্লাউড কম্পিউটিং কোম্পানিটি জানিয়েছে, ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত তাদের পূর্ণকালীন কর্মী সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৪১ হাজার, যা আগের বছরের একই সময়ে প্রায় ১ লাখ ৬২ হাজার ছিল।
এই ছাঁটাই ওরাকলের মোট কর্মী সংখ্যার প্রায় ১৩ শতাংশ, প্রযুক্তি খাতে চলমান বৃহত্তর প্রবণতার অংশ। এআই অবকাঠামো, বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করছে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ওরাকলের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাদের কার্যক্রম জুড়ে এআই প্রযুক্তি স্থাপনের ফলে কর্মী ছাঁটাই হয়েছে এবং তা অব্যাহত থাকতে পারে।’
এআই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগের কারণে অ্যামাজন ও ফেসবুকের মালিক মেটা-ও সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। কর্মসংস্থান পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, গত এক বছরে এক লাখেরও বেশি প্রযুক্তি কর্মী ছাঁটাই হয়েছেন।
অনলাইনে প্রকাশিত ওরাকলের ঊর্ধ্বতন কর্মীদের তথ্য অনুযায়ী, ওরাকল এপ্রিলে ‘উল্লেখযোগ্য’ সংখ্যক কর্মী ছাঁটাই করেছিল। তবে বার্ষিক প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত এ ছাঁটাইয়ের পূর্ণ চিত্র সামনে আসেনি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত এক বছরে এই পুনর্গঠন প্রক্রিয়ায় কর্মী ছাঁটাইজনিত ক্ষতিপূরণ ও অন্যান্য খাতে প্রায় ১.৮ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা আগের অর্থবছরের ৩৭৪ মিলিয়ন ডলারের তুলনায় অনেক বেশি।
ওরাকল বলেছে, তাদের পুনর্গঠন প্রচেষ্টা ‘বিঘ্ন সৃষ্টি করতে পারে’ এবং এতে কিছু ক্ষেত্রে দক্ষ কর্মীর ঘাটতি দেখা দিতে পারে, যার ফলে উৎপাদনশীলতা কমে আয়ের ওপর প্রভাব পড়তে পারে।
এদিকে ওপেনএআই ও মেটার মতো এআই জায়ান্টদের জন্য ডেটা সেন্টার নির্মাণে প্রতিযোগিতায় রয়েছে ওরাকল। বিবিসির পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি চলতি বছর অবকাঠামো খাতে অন্তত ৫০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করছে। ওরাকল সহ-প্রতিষ্ঠা করেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ল্যারি এলিসন, যিনি বর্তমানে কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগের কারণে অনেক প্রতিষ্ঠানই তাদের কর্মী সংখ্যা কমিয়ে দিচ্ছে, যা প্রযুক্তি খাতের একটি বড় প্রবণতা হিসেবে দেখা হচ্ছে। গুগল, অ্যামাজন ও মেটা সম্মিলিতভাবে চলতি বছর প্রযুক্তি খাতে প্রায় ৬৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।
এর মধ্যে অ্যামাজন একাই এআই খাতে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়, যা বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ। বিশ্বজুড়ে ১৫ লক্ষের বেশি কর্মী নিয়োগকারী এই প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা কয়েক ধাপে প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাই করবে।
গত অক্টোবরে অ্যামাজনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অভ্যন্তরীণ নোটে বলেছিলেন, কোম্পানিটিকে আরও ‘সুসংহত’ করা প্রয়োজন, কারণ এআই এখন প্রতিষ্ঠানগুলোকে আগের চেয়ে অনেক দ্রুত উদ্ভাবনে সক্ষম করছে।
সুত্রে : বিবিসি

0 মন্তব্য