বিশ্বকাপে গোলের খাতা খুলতে কিছুটা দেরি হলেও শেষ পর্যন্ত নিজের স্বভাবসুলভ রূপেই ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালকে ৫-০ গোলের বড় জয় এনে দেওয়ার পাশাপাশি সমালোচনারও জবাব দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর রোনালদো ও পর্তুগালকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। তবে উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই দুটি গোল করে দলকে স্বস্তি এনে দেন তিনি।
এই জোড়া গোলে রোনালদো গড়েছেন নতুন ইতিহাসও। তিনি বিশ্বকাপের ছয়টি আসরেই গোল করা প্রথম ফুটবলার হিসেবে নাম লেখান। একই সঙ্গে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নেন, পেছনে ফেলেন ইউসেবিও-কে।
পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ মনে করেন, রোনালদো ও লিওনেল মেসি-র দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা দুজনকেই নিজেদের সেরাটা দিতে অনুপ্রাণিত করেছে।
মার্তিনেজ বলেন, “দুজনই বছরের পর বছর ফুটবলকে সমৃদ্ধ করেছে। তাদের প্রতিদ্বন্দ্বিতা তাদের আরও উন্নতি করতে সাহায্য করেছে। রোনালদো জাতীয় দলের জন্য একজন আইকন ও আদর্শ।”
ম্যাচ শেষে রোনালদোকে টেলিভিশন ক্যামেরার দিকে তাকিয়ে ‘আমি ফিরে এসেছি’ বলতে দেখা যায়। তবে কোচের মতে, আত্মবিশ্বাস হারানো রোনালদোকে তিনি কখনও দেখেননি।
অন্যদিকে উজবেকিস্তান কোচ ফাবিও কানাভারো রোনালদোর পেশাদারিত্ব ও দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করে বলেন, “তাকে এক সেন্টিমিটার জায়গাও দেওয়া যাবে না। সুযোগ পেলেই সে গোল করবে।”
এদিকে জিয়ান্নি ইনফান্তিনো রোনালদোকে তার ‘অবিশ্বাস্য অর্জনের’ জন্য অভিনন্দন জানিয়েছেন এবং টুর্নামেন্টের বাকি অংশের জন্য শুভকামনা জানিয়েছেন।
আলোচিত সংবাদ
- গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী |
- মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে |
- ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, সুযোগ পাবে বাংলাদেশও |
- দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে |
- দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা |
- রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল |
- তড়িঘড়ি ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র |
- পান রপ্তানিতে সুখবর, মানতে হবে শর্ত |
- সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার |
- বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী |

0 মন্তব্য