পিছিয়ে পড়ার পর ম্যাচের ২৪ মিনিটেই গোল পেতে পারতো ইরান। ফরোয়ার্ড মেহদি তারেমির শট পোস্টে লেগে ফিরে আসে। এর ৮ মিনিট পরই কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় ইরান। নিউজিল্যান্ডের বক্সে জটলার ভেতর থেকে নেওয়া শটে গোল করেন ইরানের ডিফেন্ডার রামিন রেজাইয়ান।
বিশ্বকাপের অন্যতম আলোচিত দল ইরানের বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নেয় নিউজিল্যান্ড। ম্যাচের ৭ মিনিটে দলীয় সমন্বয়ে গড়া আক্রমণ থেকে দুর্দান্ত এক গোলে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট।
ম্যাচটি ইরান ফুটবল দলের জন্য সাধারণ একটি ম্যাচের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ, ভিসা পাওয়া নিয়ে জটিলতা, বেস ক্যাম্প সরিয়ে নেওয়াসহ বিভিন্ন কারণে ইরানের ফুটবল দল এবারের বিশ্বকাপের আলোচিত দলগুলোর একটি। নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে এক দিন আগে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পা রেখেছিল তারা। ইরান যখন এই ম্যাচ খেলার জন্য মাঠে নেমেছে, তখনো মাঠের বাইরে চলছে নানা ধারনের রাজনৈতিক স্লোগান।
0 মন্তব্য