Browsing: পর্তুগাল,

স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগাল। এতে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে দেশটি। এই হারের পরই পর্তুগালের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রবার্তো মার্টিনেজ। তার মতে এ হার দলের একটা অধ্যায়ের শেষ বলেও উল্লেখ করেন।

পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও স্পষ্ট করে জানিয়ে দিলেন, চলমান বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ—এমন ঘোষণা এখনই দিচ্ছেন না। স্পেনের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি বলেন,ফুটবলকে বিদায় জানাবেন নিজের সিদ্ধান্তেই।

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ নকআউটে প্রথম গোল এবং যোগ করা সময়ে গনসালো রামোসের নাটকীয় জয়সূচক গোলে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে পর্তুগাল। শেষ বাঁশির আগমুহূর্তে ক্রোয়েশিয়া গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হওয়ায় জয় নিশ্চিত হয় পর্তুগালের।

বিশ্বকাপে গোলের খাতা খুলতে কিছুটা দেরি হলেও শেষ পর্যন্ত নিজের স্বভাবসুলভ রূপেই ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালকে ৫-০ গোলের বড় জয় এনে দেওয়ার পাশাপাশি সমালোচনারও জবাব দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

শক্তিশালী পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস গড়ল ডিআর কঙ্গোর। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে পর্তুগিজদের বিপক্ষে ড্র করল দেশটি। এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও নেভেস। পেদ্রো নেতোর পাস থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন পিএসজি মিডফিল্ডার।