Browsing: স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন হয়েছে। গত এক সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ, যা গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের সীমার কাছাকাছি নেমে এসেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সীমা ভেঙে নিচে নামলে দাম আরও কমে ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে।

দেশের বাজারে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাজুস। ১৪ নভেম্বর থেকে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা। জেনে নিন সব ক্যারেটের দাম।

শের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। ভ্যাটসহ এসব অলঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে। 

তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা নির্ধারণ হয়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের দামের প্রভাব দেশের বাজারেও পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার নিয়ে সিদ্ধান্তের অপেক্ষার মধ্যে আবারও কমল স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে মূল্যবান এই ধাতুর দাম কমতে দেখা যায়।