Browsing: আমতলী

বরগুনার আমতলী এ কে সরকারি পাইলট হাইস্কুল থেকে তালুকদারহাট হয়ে কালীবাড়ী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের সংস্কার ও পুনর্নির্মাণ কাজ কিছুদিন আগে হয়েছে। শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই কালীবাড়ী এলাকায় প্রায় ২০০ ফুট অংশ খালে ধসে পড়ে। কোথাও সড়ক ৭ থেকে ৮ ফুট পর্যন্ত দেবে গেছে। সড়কের পাশে থাকা ১০ থেকে ১৫টি বড় রেইনট্রি ও মেহগনি গাছও শিকড়সহ খালে পড়ে যায়। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে দুই ইউনিয়নের মানুষের চলাচল।