পর্তুগালের উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও বলেছেন, বিশ্বকাপে দলের খেলোয়াড়রা ক্রিস্টিয়ানো রোনালদো-কে বল দেওয়ার জন্য কোনো অতিরিক্ত চাপ অনুভব করেন না। দলের স্বার্থে যে খেলোয়াড় সবচেয়ে ভালো অবস্থানে থাকেন, তাকেই বল দেওয়া হয়।
বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগাল ১-১ গোলে কঙ্গো -এর সঙ্গে ড্র করার পর ৪১ বছর বয়সী রোনালদোর পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকের মতে, তার গতি ও চলাফেরার সীমাবদ্ধতা পর্তুগালের আক্রমণে নেতিবাচক প্রভাব ফেলছে।
সংবাদ সম্মেলনে কনসেইসাও বলেন, “আমরা রোনালদোকে বল দেওয়ার প্রয়োজন অনুভব করি না। আমি সেই খেলোয়াড়কেই পাস দিই, যাকে সবচেয়ে ভালো অবস্থানে এবং ফাঁকা দেখি।”
তিনি আরও বলেন, “ক্রিস্টিয়ানো দলের অন্য সবার মতোই একজন সদস্য। দলগত সাফল্যের জন্য প্রত্যেকের অবদান প্রয়োজন। তার ক্যারিয়ার, নেতৃত্ব এবং এই বয়সেও গোল করার ক্ষুধা সবার জন্য উদাহরণ।”
ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে রোনালদো পুরো সময় খেললেও মাত্র ২৫ বার বল স্পর্শ করেন, যা পর্তুগালের হয়ে কোনো বড় টুর্নামেন্টে পূর্ণ ম্যাচ খেলার ক্ষেত্রে তার সর্বনিম্ন স্পর্শের রেকর্ড।
পর্তুগাল এখন গ্রুপ ‘কে’-এর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে। কনসেইসাও স্বীকার করেছেন, প্রথম ম্যাচে দল নিজেদের সেরাটা খেলতে পারেনি। তবে পরের ম্যাচে জয় দিয়ে সমালোচনার জবাব দিতে চান তারা।
ড্রয়ের পর সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরি রোনালদোকে স্বার্থপর বলে মন্তব্য করেন। অন্যদিকে সাবেক ইংলিশ স্ট্রাইকার ক্রিস সাটন কোচ রবার্তো মার্তিনেজ- এর সমালোচনা করে বলেন, তিনি রোনালদোকে মাঠ থেকে তুলে নেওয়ার সাহস দেখাননি।
তবে পর্তুগাল শিবিরে রোনালদোর প্রতি আস্থা অটুট। কনসেইসাওর ভাষায়, “গোল করার ক্ষেত্রে তার মতো আর কেউ নেই। তিনি এখানে আছেন দলকে সাহায্য করার জন্য, অন্য সবার মতোই।”
আলোচিত সংবাদ
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত |
- তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি |
- আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া |
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী |
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত |
- বান্দরবানে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা |
- সূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকার |
- তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী |
- আজ বৈঠকে বসছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক |
- গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী |

0 মন্তব্য