বাবর আজম ফর্মে নেই। টেস্টে তার সবশেষ সেঞ্চুরিটার বয়সও ৪ বছর হতে চলল। তবে এই অফ ফর্মেও চলতি বছর যেমন ব্যাটিং করছেন তাতেও তার ধারেকাছে নেই কেউ। দারুণ ফর্মে থেকেও তাকে ছুঁতে পারছেন না কোনো ব্যাটারই।
২০২৬ সালে কোনো সেঞ্চুরি পাননি ঠিক। তবে ১১ ইনিংসে ব্যাট করে ৫০ ছুঁয়েছেন ৫ বার। সর্বোচ্চ রানের ইনিংসটি ৮৮ রানের। সব মিলিয়ে তার রান ৪৫৫। গড় ৫০.৫৫। নিদেনপক্ষে ১০ ইনিংসে ব্যাট করেছেন, এমন ব্যাটারদের মধ্যে ২০২৬ সালে এখন পর্যন্ত সর্বোচ্চ গড় তার।
দুইয়ে আছেন হ্যারি ব্রুক। ১২ ইনিংসে তিনি রান করেছেন ৫৫৮। গড় তার ৪৬.৫।
মুশফিকুর রহিম আছেন তালিকার তৃতীয় স্থানে। ১৩ ইনিংসে তার রান ৫৩০। তার গড় ৪৪.১৬।
সেঞ্চুরি না পেলেও চলতি বছর তিনি ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। ৫ ফিফটি করেছেন, সেঞ্চুরির কাছাকাছি গেছেন অন্তত ২ বার।
সবশেষ ইনিংসেও ফিফটি ছুঁয়েছেন। সব মিলিয়ে তার ব্যাটিং জানান দিচ্ছে, অন্তত টেস্টে আবারও পুরোনো ছন্দে ফেরার খুব কাছাকাছিই আছেন তিনি।
0 মন্তব্য