Browsing: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সরকারের আমন্ত্রণে আজ রোববার (১৯ জুলাই) পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন। সফরকালে, সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সকলকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

দেশের সার্বিক পরিস্থিতি এখন তুলনামূলকভাবে স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা ধীরে ধীরে নিজ নিজ ব্যারাকে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এবং সেই ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

দেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সবচেয়ে সফল ও সুশৃঙ্খল নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, সামরিক ও অসামরিক বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় জটিল ও চ্যালেঞ্জিং কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব—সাম্প্রতিক নির্বাচন তারই প্রমাণ।