চলতি বছরের শেষের দিকেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “এ বছরের শেষের দিকে নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে। এর আগে কিছু প্রস্তুতি সম্পন্ন করতে হবে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে জানিয়েছে।”
তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও তফসিল নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, “সময়সমত সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।”
0 Comments