Browsing: স্থানীয় সরকার নির্বাচন

আগস্টে তফসিল ঘোষণা করে অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের পরিকল্পনা থাকলেও হঠাৎ আইন সংশোধনের উদ্যোগ নেওয়ায় তা পিছিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষক ও প্রার্থীরা। যদিও নির্বাচন কমিশন বলছে, আইন সংশোধনের কারণে নির্বাচন পিছিয়ে যাবে না। ইসির অক্টোবরে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েই প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের ১২তম সভায় সেখানে স্থানীয় সরকারের সিটি করপোরেশন; জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইনের একাধিক বিধান পরিবর্তনে সরকারকে সুপারিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী বছরের প্রথমেই ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। গতকাল রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি একথা বলেন।

প্রস্তাবিত বিধি অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের নির্বাচন কমিশনের নির্ধারিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করে ঘোষণা দিতে হবে যে, তারা কোনো নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। মিথ্যা তথ্য দিলে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

উপদেষ্টা বলেন, “এ বছরের শেষের দিকে নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে। এর আগে কিছু প্রস্তুতি সম্পন্ন করতে হবে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে জানিয়েছে।”