Browsing: রাজশাহী

গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সদর কোম্পানির একটি দল দড়িখরবোনা এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি সোনার বার, চোরাচালানে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।

সভায় ফাঁড়ি ও পুলিশ বক্সের আওতাধীন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দৃশ্যমান পুলিশি উপস্থিতি বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠপর্যায়ের বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দ্রুত নিরসনের মাধ্যমে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রাজশাহীর বাঘায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী জুসি খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে পলাতক স্বামী জহুরুল ইসলামকে চারঘাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময়  রেলস্টেশনে শিক্ষার্থীরা গাছের ডাল, বাঁশ, লাঠি নিয়ে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে দফায় দফায় স্টেশনের কাচের জানালা, ময়লার ডাস্টবিন, সেখানকার দোকানপাট, কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ, কার্যালয়, সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরা ভেঙে দেন।

নাটোরে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কয়েকটি দূরপাল্লার বাস আটকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের বাস বন্ধ থাকায় রাজশাহী থেকে বাইরে যেতে চাওয়া যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে।

একসময় দিন এনে দিন খাওয়া ট্রলি চালক ছিলেন নাসির উদ্দীন নয়ন ওরফে ‘নয়ন ডাঃ’। কিন্তু সময়ের ব্যবধানে তিনি এখন রাজশাহীর গোদাগাড়ীর এক শীর্ষ মাদক কারবারি, প্রভাবশালী ভূমিদস্যু ও প্রতারকের নাম। প্রশাসনের তথাকথিত ‘সোর্স’ পরিচয়ের আড়ালে অপকর্মের বিশাল সাম্রাজ্য গড়ে তোলার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তার বিরুদ্ধে। এলাকায় বিলাসী জীবনযাপন, শিক্ষা প্রতিষ্ঠানের তহবিল তছরুপ এবং সাধারণ মানুষের জমি দখলের অভিযোগে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।