Browsing: রাজশাহী

একসময় দিন এনে দিন খাওয়া ট্রলি চালক ছিলেন নাসির উদ্দীন নয়ন ওরফে ‘নয়ন ডাঃ’। কিন্তু সময়ের ব্যবধানে তিনি এখন রাজশাহীর গোদাগাড়ীর এক শীর্ষ মাদক কারবারি, প্রভাবশালী ভূমিদস্যু ও প্রতারকের নাম। প্রশাসনের তথাকথিত ‘সোর্স’ পরিচয়ের আড়ালে অপকর্মের বিশাল সাম্রাজ্য গড়ে তোলার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তার বিরুদ্ধে। এলাকায় বিলাসী জীবনযাপন, শিক্ষা প্রতিষ্ঠানের তহবিল তছরুপ এবং সাধারণ মানুষের জমি দখলের অভিযোগে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রাজশাহীর বাজারে উঠেছে টাঙ্গাইলের মধুপুরের সুস্বাদু ও মিষ্টি আনারস। ভ্রাম্যমাণ ভ্যানে করে নগরীর বিভিন্ন এলাকায় এসব আনারস বিক্রি করছেন আমিনুল। ক্রেতাদের মধ্যেও মধুপুরের এই মিষ্টি আনারস নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ি ইউনিয়নের যুগিশো গ্রামে প্রায় ৬ বিঘা আয়তনের একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ থেকে ৬ হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি রোকনুজ্জামান লাল্টু। এ ঘটনায় তার প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

​রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা ও পরিবারকে কুপিয়ে গুরুতর জখমের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাজশাহী নগরীতে গভীর রাতে কথিত মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে ওয়ারেন্টভুক্ত ও মাদক মামলার আসামিদের প্রকাশ্যে চলাফেরার বিষয়টি। ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নজরদারি নিয়েও জনমনে নানা প্রশ্ন উঠেছে।

 প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় ড্রেন, সড়ক ও একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বর্তমানে কাচারীপাড়া হারুনের মিল থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত সড়কটির নির্মাণ কাজ চলমান রয়েছে।