Browsing: হরমুজ

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের সুযোগ রেখে একটি নতুন আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট। প্রণালিতে তেহরানের দেওয়া বিভিন্ন সেবার বিনিময়ে বিদেশি জাহাজগুলোকে এই অর্থ পরিশোধ করতে হবে।

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রণালিতে ইরানের পেতে রাখা মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

হরমুজ প্রণালি নিয়ে আলোচনা অব্যাহত থাকার মধ্যেই ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না—এমন শর্ত দেওয়ার পর ট্রাম্প গত ৫০ বছরের ক্ষয়ক্ষতির জন্য ইরানের কাছ থেকে অর্থ দাবি করেছেন।

হরমুজ প্রণালি দিয়ে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের কাছে বেশ কয়েকটি কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর সম্প্রতি এসব শর্ত আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সঙ্গে একটি সমঝোতা বুধবারের মধ্যেই হতে পারে। তবে আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় সাংবাদিকদের ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সারাদিন ধরে আলোচনা হয়েছে এবং আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তাঁর ভাষায়, “আজকের আলোচনা খুবই ভালো হয়েছে। আশা করছি আগামীকাল বা তার পরদিনই একটি চুক্তি হতে পারে।

হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।